সপ্তাহের পাঁচ দিন অফিসের ল্যাপটপের স্ক্রিনে চোখ আটকে থাকার পর, উইকেন্ডে মনটা একটু ‘ভবঘুরে’ হতে চাইবেই। আর সেই মুক্তির স্বাদ পেতে একটা ভরসাযোগ্য বাইকের বিকল্প নেই। মাঝরাতে হঠাৎ গঙ্গার ঘাটে গিয়ে বসার খেয়াল হোক, কিংবা নেতারহাটের পাহাড়ি বাঁক বা কোঙ্কনের সমুদ্রসৈকতের দিকে লম্বা ট্রিপ—রাস্তা যেমনই হোক, বাইক যেন বেইমানি না করে!
লং ট্রিপে রাইডারের পাশাপাশি pillion -এর (সহযাত্রী) আরামটাও একটা বড় ফ্যাক্টর। আমার সাথে শাওনের মতো যারা বাইকের পেছনে বসে ঘণ্টার পর ঘণ্টা সফর করেন, তাদের কমফোর্টের কথা মাথায় না রাখলে ট্রিপ মাঝপথেই ক্যানসেল হতে পারে! তাই, পারফরম্যান্স, আরাম এবং বাজেটের (১.৫ থেকে ৫ লাখ টাকা) নিখুঁত ব্যালেন্স নিয়ে আজ আমরা Details দেখবো বাজারের সেরা ৭টি অ্যাডভেঞ্চার, Cruiser, Adevnturer এবং স্ক্র্যাম্বলার বাইকের।
এক নজরে স্পেসিফিকেশন (Comparison Table)
| Motorcycle Model | Bike Category | Engine Capacity (cc) | Ground Clearance (mm) | Seat Height (mm) | On-Road Price (appx) |
|---|---|---|---|---|---|
| Royal Enfield Himalayan 450 | Adventure | 452 | 230 | 825 | ₹3.08 – ₹3.40 Lakh |
| TVS Ronin | Scrambler / Cruiser | 225.9 | 181 | 795 | ₹1.30 – ₹1.63 Lakh |
| Triumph Scrambler 400X | Scrambler | 398.15 | 195 | 835 | ₹2.65 Lakh |
| KTM 390 Adventure | Adventure | 373.2 | 200 | 855 | ₹2.88 – ₹3.39 Lakh |
| Royal Enfield Classic 350 | Modern Classic | 349 | 170 | 805 | ₹1.93 – ₹2.30 Lakh |
| Honda H’ness CB350 | Retro Cruiser | 348.36 | 166 | 800 | ₹2.10 – ₹2.16 Lakh |
| RE Super Meteor 650 | Premium Cruiser | 648 | 135 | 740 | ₹3.64 – ₹3.94 Lakh |

১. Royal Enfield Himalayan 450: পাহাড়ের আসল রাজা
পুরোনো হিমালয়ানের খোলস ছেড়ে নতুন 450cc লিকুইড-কুলড ইঞ্জিন নিয়ে এটি এখন আরও পরিণত। আর এখন তো 440cc ও এসেছে বেশ কিছু নতুন আপডেট আর আরও মজবুত চেসিস নিয়ে।
- মাইলেজ: ২৫-৩০ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: এর সাসপেনশন এতটাই ভালো যে, রাস্তার গর্তগুলো আপনি টেরই পাবেন না। গুগল ম্যাপ ইন্টিগ্রেটেড আধুনিক কনসোল অচেনা রাস্তায় দারুণ কাজে দেয়। পিলিয়ন সিট অত্যন্ত আরামদায়ক।
- মাইনাস পয়েন্ট: ১৯৬ কেজি ওজন শহরের জ্যামে একটু ভোগাতে পারে। টিউবলেস স্পোক হুইল পেতে আলাদা টাকা গুনতে হয়।
- ভবঘুরে রায়: লাদাখ হোক বা স্পিতি, অফ-রোডিংয়ের জন্য এটি চোখ বুজে নেওয়ার মতো বাইক।

২. TVS Ronin: শহরের জ্যাম থেকে উইকেন্ড এস্কেপ
যাদের দৈনন্দিন অফিস যাতায়াত করতে হয়, আবার উইকেন্ডে বেরিয়ে পড়ার নেশাও আছে, তাদের জন্য রনিন পারফেক্ট। আমরা নিজেদের গত ২ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই বাজেটে এতো versatility আর কোনো বাইক আপনাকে দিতে পারবে না, শুধুমাত্র drawback বলতে পেইন্ট কোয়ালিটির আর TVS এর সর্বজনবিদিত Service Center এর সমস্যা।
- মাইলেজ: ৩৫-৪০ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: এর রাইডিং পজিশন দারুণ আরামদায়ক। লো এবং মিড-রেঞ্জ টর্ক শহরের ট্রাফিকে মাখনের মতো পারফরম্যান্স দেয়। Exhaust Note টা বেশ মিষ্টি।
- মাইনাস পয়েন্ট: হাইওয়েতে ১০০ কিমি/ঘণ্টার পর ইঞ্জিন কিছুটা হাঁপিয়ে ওঠে।
- ভবঘুরে রায়: হঠাৎ প্ল্যান হওয়া শর্ট ট্রিপ বা হাইওয়ে ক্রুজিংয়ের জন্য সেরা বাজেট-বান্ধব অপশন।

৩. Triumph Scrambler 400X: স্টাইল ও অফ-রোডের মিশেল
রেট্রো লুকের সাথে আধুনিক ফিচারের এক চমৎকার মেলবন্ধন।
- মাইলেজ: ২৮-৩২ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: প্রিমিয়াম ফিনিশ, দুর্দান্ত সাসপেনশন ট্র্যাভেল এবং মিড-রেঞ্জ পাঞ্চ। লম্বা রাইডারদের জন্য এর আর্গোনমিক্স একদম পারফেক্ট।
- মাইনাস পয়েন্ট: সিট হাইট একটু বেশি (৮৩৫ মিমি), তাই খাটো রাইডারদের পা ঠেকাতে অসুবিধা হতে পারে।
- ভবঘুরে রায়: পাহাড়ি ধুলোমাখা রাস্তা হোক বা হাইওয়ে—সব জায়গাতেই এই বাইক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।

৪. KTM 390 Adventure: স্পিড এবং থ্রিল
অ্যাডভেঞ্চারের সাথে যদি স্পিড ভালোবাসেন, তবে কেটিএম-এর বিকল্প নেই।
- মাইলেজ: ২৫-২৮ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: এর পাওয়ার ডেলিভারি পাগলাটে! কর্নারিং এবিএস, কুইকশিফটার আর ট্র্যাকশন কন্ট্রোলের মতো প্রিমিয়াম ইলেকট্রনিক্স আছে।
- মাইনাস পয়েন্ট: সাসপেনশন বেশ শক্ত, যা পিওর অফ-রোডিংয়ে একটু ধাক্কা দেয়। পিলিয়ন কমফোর্ট খুব একটা ভালো নয়।
- ভবঘুরে রায়: মসৃণ হাইওয়েতে একটানা দীর্ঘ যাত্রার জন্য এটি একটি রকেট!

৫. Royal Enfield Classic 350: নস্টালজিয়া ও ইমোশন
ক্লাসিক ৩৫০ শুধু একটা বাইক নয়, একটা ইমোশন। নতুন J-সিরিজ ইঞ্জিনের ফলে পুরোনো ভাইব্রেশন এখন আর নেই।
- মাইলেজ: ৩৫ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: আইকনিক ‘Thump’, রাজকীয় রাইডিং পজিশন এবং দারুণ পিলিয়ন কমফোর্ট।
- মাইনাস পয়েন্ট: ভারী ওজনের কারণে ঘোরানো একটু ঝামেলার। হাই-স্পিড Cruising (১০০+ স্পিড) এর ধাতে নেই।
- ভবঘুরে রায়: যারা শান্তিতে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে রাইড করতে ভালোবাসেন, তাদের জন্য।

৬. Honda H’ness CB350: রিফাইনমেন্টের শেষ কথা
রয়েল এনফিল্ডের রাজত্বে Hona -র মোক্ষম জবাব।
- মাইলেজ: ৩৫-৩৮ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: হোন্ডার ইঞ্জিন কতটা স্মুথ, তা না চালালে বোঝা যায় না। এর স্লিপার ক্লাচ এতটাই হালকা যে শহরের জ্যামেও হাত ব্যথা হবে না।
- মাইনাস পয়েন্ট: টল-গিয়ারিংয়ের কারণে স্পিড একটু কমলেই বারবার গিয়ার ডাউন করতে হয়।
- ভবঘুরে রায়: রিলায়েবিলিটি এবং স্মুথনেসের জন্য হাইওয়ে ট্যুরিংয়ে এটি দারুণ সঙ্গী।

৭. Royal Enfield Super Meteor 650: প্রিমিয়াম হাইওয়ে Cruiser
বাজেট যদি ৫ লাখের কাছাকাছি হয় এবং আপনি pure cruiser খুঁজছেন, তবে এটি আপনার জন্য।
- মাইলেজ: ২০-২৪ কিমি/লিটার।
- প্লাস পয়েন্ট: ৬৪৮ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনের পাওয়ার এবং স্মুথনেস অসাধারণ। এর লুকস এবং রোড প্রেজেন্স এক কথায় রয়্যাল।
- মাইনাস পয়েন্ট: গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র ১৩৫ মিমি, ফলে উঁচু স্পিডব্রেকারে ঘষা লাগার ভয় থাকে। পেছনের সাসপেনশন বেশ শক্ত।
- ভবঘুরে রায়: মসৃণ হাইওয়ে দিয়ে মাইলের পর মাইল পাড়ি দেওয়ার জন্য এটি ভারতের বাজারের অন্যতম সেরা Cruiser.
Frequently Asked Questions
১. লং ড্রাইভের জন্য Adventurer নাকি Cruiser — কোনটি ভালো? রাস্তার ওপর নির্ভর করছে। আপনার ট্রিপ যদি হাইওয়ে কেন্দ্রিক হয়, তবে ক্রুজার (যেমন Classic 350 বা Meteor 650) দারুণ আরামদায়ক। কিন্তু আপনি যদি পাহাড়ি বা ভাঙাচোরা রাস্তায় যেতে পছন্দ করেন, তবে অ্যাডভেঞ্চার (Himalayan 450) বা স্ক্র্যাম্বলার (Scrambler 400X) বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।
২. কম উচ্চতার রাইডারদের জন্য কোন বাইকটি উপযুক্ত? TVS Ronin (৭৯৫ মিমি) এবং Honda H’ness (৮০০ মিমি) কম উচ্চতার রাইডারদের জন্য বেশ সুবিধাজনক।
৩. সহযাত্রীর (Pillion) আরামের দিক থেকে কোন বাইকটি সেরা? পিলিয়ন কমফোর্টের দিক থেকে Royal Enfield Himalayan 450 এবং Classic 350 সবচেয়ে এগিয়ে। চওড়া সিট এবং দারুণ ব্যাক-সাপোর্টের কারণে দীর্ঘ যাত্রায় ক্লান্তি আসে না।
শেষ কথা
বাইক আসলে আপনার ব্যক্তিত্বের আয়না। আপনি স্পিড ভালোবাসেন নাকি শান্তিতে চারপাশ উপভোগ করতে চান, তার ওপর ভিত্তি করেই বাইক নির্বাচন করা উচিত। আর হ্যাঁ, বাইক যেটাই হোক না কেন, রাস্তায় নামার আগে সার্টিফায়েড হেলমেট আর রাইডিং গিয়ার পরতে ভুলবেন না। যদি রাইডিং গিয়ার নিয়ে আইডিয়া চান তাহলে একবার ঘুরে আস্তে পারেন আমাদের এই পোস্ট থেকে।
আপনার স্বপ্নের বাইক কোনটি? কমেন্টে জানান আমাদের! আর পরবর্তী ট্রিপের প্ল্যান করতে চোখ রাখুন Bhoboghure™-এর পাতায়।





East kimba west Ronin da is the best
LoL! Himalayan isn’t the king 👑 Classic350 is all-time best! ❤️